ads

রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রগতি লেখক সংঘের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৬৮২
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

‌‘নিষ্ক্রিয়তা-বন্ধ্যা সময়-নিকষ অন্ধকার, কলমে তুলিতে নব জাগরণ, কন্ঠে বাড়াও ধার’ এ প্রতিপাদ্যে শেরপুরে বাংলাদেশ প্রগতি লেখক সংঘের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর শুক্রবার সকালে শহরের নিউমার্কেটের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংবাদিক-কবি দীপঙ্কর গৌতম।

Shamol Bangla Ads

জেলা প্রগতি লেখক সংঘের সভাপতি লেখক-গবেষক ও বীর মুক্তিযোদ্ধা ড. সুধাময় দাসের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ প্রগতি লেখক সংঘের সভাপতি, ছড়াকার ও বীর মুক্তিযোদ্ধা সনৎ কুমার ঘোষ, কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক ও ময়মনসিংহ প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কবি সাব্বির রেজা, সহ-সভাপতি লেখক-কবি রঞ্জিত সরকার, ময়মনসিংহ জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি সারোয়ার কামাল রবিন প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন জেলা প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কবি রবিন পারভেজ। আলোচনা পর্বে সাংগঠনিক‌‌সহ সার্বিক বিষয়াদি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।

সম্মেলনে শোক প্রস্তাব উপস্থাপন করেন জেলা প্রগতি লেখক সংঘের সহ-সাধারণ সম্পাদক শুভজিত নিয়োগী। শোক প্রস্তাব গৃহিত হলে প্রয়াতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সংঘের সাধারণ সম্পাদক কবি রবিন পারভেজ, আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সংঘের কোষাধ্যক্ষ মো. আব্দুল খালেক। প্রতিবেদনগুলো গৃহীত হবার পরপরই শেরপুর জেলা প্রগতি লেখক সংঘের সভাপতি ড. সুধাময় দাস পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর তিনি ১৫ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটির প্রস্তাবনা উপস্থাপন করলে করতালির মাধ্যমে সেটি গৃহীত হয়।

Shamol Bangla Ads

নবনির্বাচিত ১৫ সদস্যের এ কমিটিতে সভাপতি ড. সুধাময় দাস, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুর রহিম বাদল ও কমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক রবিন পারভেজ, সহ-সাধারণ সম্পাদক শুভজিত নিয়োগী, কোষাধ্যক্ষ মো. আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক মুনীরুজ্জামান মুনির, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি অশেষ সেনগুপ্ত এবং ৭ জন কার্যকরী সদস্য রয়েছেন।

দ্বিতীয় অধিবেশনটি মধ্যাহ্ন বিরতির পর দুপুর আড়াইটায় শুরু হয় উদ্বোধনী পর্ব দিয়ে। সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের পর দ্বিতীয় দ্বি-বার্ষিক এই সম্মেলনটির উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ জেলা প্রগতি লেখক সংঘের সভাপতি ছড়াকার বীর মুক্তিযোদ্ধা সনৎ কুমার ঘোষ। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক পর্বটি অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক পর্বের শুরুতে আলোচনা এবং স্বাগত বক্তব্য অংশ নেন লেখক গবেষক ও বীর মুক্তিযোদ্ধা ড. সুধাময় দাস, ছড়াকার বীর মুক্তিযোদ্ধা সনৎ কুমার ঘোষ, কবি সাব্বির রেজা, লেখক ও কবি রঞ্জিত সরকার, জনাব সারোয়ার কামাল রবিন, বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সহ-সভাপতি মোমিনা হক এবং সাধারণ সম্পাদক নিরু সামসুন্নাহার নীরা, শেরপুর জেলা জন‌উদ্যোগের আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ, কবি প্রাবন্ধিক জ্যোতি পোদ্দার এবং কবি হাদিউল ইসলাম প্রমুখ।

পরে স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি সনৎ কুমার ঘোষ, রঞ্জিত সরকার, সাব্বির রেজা, রবিন পারভেজ, হাদিউল ইসলাম, মুনীরুজ্জামান মুনির, জ্যোতি পোদ্দার, শুভজিত নিয়োগী, অশেষ সেনগুপ্ত, মনিকা শকুন্তলা প্রমুখ। কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী কমল চক্রবর্তী, একুশে দ্যুতি, সুদিপ্তা দত্ত শ্রেষ্ঠা প্রমুখ। শেয পর্বে বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী মুক্তি দত্তের সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন অথ‌ই সাহা, স্বপ্নীল, সম্পূর্ণা, পরী প্রমুখ। তবলায় সহযোগিতা করেন রতন সাহা।

উল্লেখ্য, সুদীর্ঘ ধারাবাহিক ইতিহাস সমৃদ্ধ এক সাহিত্য সংগঠন ‘বাংলাদেশ প্রগতি লেখক সংঘ’। ১৯৩৫ সালের গোড়ার দিকে লন্ডনে ‘ভারতীয় প্রগতি লেখক সংঘ’ গঠিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৩৯ সালে সোমেন চন্দ, সতীশ পাকড়াশী, রণেশ দাশগুপ্ত -প্রমুখের উদ্যোগে প্রগতি লেখক সংঘ ঢাকায় প্রতিষ্ঠিত হয়। এভাবেই একসময় সংঘের কার্যক্রম পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং প্রগতি লেখক সংঘ আন্তর্জাতিক রূপ লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ১৯৪৭-এ দেশ ভাগের পর নানান প্রতিকূলতায় প্রগতি লেখক সংঘের কার্যক্রম থেমে যায়। ২০০৮ সালে দেশের কিছু প্রগতিশীল লেখকের প্রচেষ্টায় ‘বাংলাদেশ প্রগতি লেখক সংঘ’ পুনরায় আত্মপ্রকাশ করে। যার ধারাবাহিকতায় ২০২২ সালে চতুর্থ জাতীয় সম্মেলনে সংগঠনের সভাপতি হিসেবে কবি গোলাম কিবরিয়া পিনু এবং সাধারণ সম্পাদক হিসেবে কবি-সাংবাদিক দীপংকর গৌতম নির্বাচিত হন। সংঘের নেতৃবৃন্দের অব্যাহত প্রচেষ্টায় ইতোমধ্যেই দেশের প্রায় ৪০ টিরও অধিক জেলায় এর কার্যক্রম ব্যাপ্তি লাভ করেছে। এর অংশ হিসেবেই গত ২০২২ সালের ১০ অক্টোবর শেরপুরে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ শেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়। গত ২১ জুলাই ২০২৩ অনুষ্ঠিত হয় শেরপুর জেলা প্রগতি লেখক সংঘের প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন। সেই ধারাবাহিকতায় ২৪ অক্টোবর ২০২৫ তারিখ অনুষ্ঠিত হলো এবারকার এই দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন।

সাহিত্যের মাধ্যমে আন্তর্জাতিকতা, বিশ্বমানবতা, ইহজাগতিকতাবোধ, ধর্মনিরপেক্ষতা এবং মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগ্রসর জাতীয়তাবোধের লালন-পালন ও বিকাশসাধন এই সংগঠনের লক্ষ্য। কাজেই নব্য ফ্যাসিবাদ, ধর্মীয় মৌলবাদ, সামরিক শাসন ও সাম্রাজ্যবাদ বিরোধী লিখন কর্মই এই সংগঠনের কর্মকান্ডে প্রতিফলিত হবে সেই সাথে এই চেতনাবোধ সম্পন্ন প্রগতিশীল ও মুক্তমনস্ক লেখক-কবি-সাহিত্যিকদেরকে সংগঠিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে সিএনজি থামিয়ে অস্ত্রের মুখে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার… পরবর্তী সংবাদ শেরপুরে জোরপূর্বক জমি ও দোকানপাট দখলের চেষ্টার প্রতিবাদে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads