ads

রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জোরপূর্বক জমি ও দোকানপাট দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৬, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ

শেরপুর সদরের গাজীরখামার বাজারে স্বত্ত্বদখলীয় জমি ও দোকানপাট জোরপূর্বক দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর রবিবার দুপুরে সদর উপজেলার গাজীরখামার বাজারস্থ সৃজন পাবলিক স্কুলে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন করেন।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে আনিসুর রহমান মিন্টু। লিখিত বক্তব্য তিনি বলেন, শেরপুর সদর থানার অন্তর্গত গাজীরখামার মৌজাধীন সিএস-৪৭২ নং খতিয়ানে সিএস/আরওআর-২২৬৫ নং দাগের ২.৩০ একরের কাতে উত্তরাংশে ০.৪৬ একর জমি আমার দাদা রহমতউল্লাহ সরকার ক্রয়সূত্রে মালিক। আমরা ওয়ারিশসূত্রে উক্ত জমির মালিক এবং ভোগদখল করে আসছি। বিবাদী সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের বরাটিয়া পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হাজির ছেলে মো. মোবারক আলী মোগা, মো. লাল মিয়া, মো. ফারুক মিয়া, মো. মন্ডল মিয়া ও মো. মনির ওই জমিজমা ভূয়া কাগজমূলে নিজেদের বলে দাবি করে প্রায়সময়ই আমাদের প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে আসছে। এমনকি ওই জমিতে থাকা দোকানপাটের ভাড়াটিয়াদের দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ করবে বলেও হুমকি দিচ্ছে।

এর মধ্যে আমরা কাজের শ্রমিক দ্বারা ওই দোকান ঘরের সংস্কার কাজ করাকালে গত ২৩ অক্টোবর বিকাল আনুমানিক ৪ টার পিকে বিবাদীগণ সংস্কার কাজে বাধা প্রদান করে। তখন আমরা প্রতিবাদ করলে বিবাদীগণ আমিসহ আমাদের ওয়ারিশগণকে মারপিট করতে উদ্যত হয়। ইতিমধ্যে আশেপাশের লোকজন ও সাক্ষী মোঃ সাদ্দাম মিয়া, মো. আব্দুল মমিন ও মো. কান্দু মিয়া সেখানে উপস্থিত হলে বিবাদীগণ আমাদের হুমকি দিয়ে যায় যে, পুনরায় দোকান ঘরের নির্মাণ কাজ করার চেষ্টা করলে আমাদেরসহ দোকানের ভাড়াটিয়াদেরকে খুন করে ফেলবে এবং দোকান ঘর ছেড়ে না গেলে দোকানে থাকা মালামাল লুটপাট করবে। বিবাদীগণের এমন আচরণ ও হুমকিতে আমিসহ আমাদের দোকানের ভাড়াটিয়াগণ ও পরিবার-পরিজন জান-মালের চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ওই ঘটনায় ইতোমধ্যে শেরপুর সদর থানায় গত ২৪ অক্টোবর একটি সাধারণ ডায়েরী করেছি। এছাড়া ঘটনাটির বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।

Shamol Bangla Ads

এদিকে অভিযোগের বিষয়ে বিবাদী লাল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা ক্রয় সূত্রে ওই জমির মালিক। এ বিষয়ে পরবর্তীতে কাগজপত্রসহ বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

Need Ads
error: কপি হবে না!