ads

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামী নির্বাচন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক গণতন্ত্রের জন্যও গুরুত্বপূর্ণ

খবর টি পড়েছেন : ৫৫৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচন শুধু দেশের অভ্যন্তরীণ নয়, আঞ্চলিক ও বৈশ্বিক গণতন্ত্রের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ। আসন্ন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ এশিয়া ও বিশ্বের গণতান্ত্রিক অঙ্গনে আবারও গুরুত্বপূর্ণ স্থান করে নেওয়ার সুযোগ পাবে বলে মনে করেন তিনি।

Shamol Bangla Ads

২৩ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রুডিগার।

তিনি বলেন, আগামী বছর বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় একটা গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ১২ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ তাদের গণতান্ত্রিক ইচ্ছা প্রকাশ করার অনুমতি পাবেন। এই বিশালসংখ্যক ভোটারের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

Shamol Bangla Ads

জার্মান রাষ্ট্রদূত বলেন, আসন্ন নির্বাচন শুধু বাংলাদেশের জন্য নয়, আঞ্চলিকভাবে এবং বৈশ্বিক গণতন্ত্রের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। গণতন্ত্রে প্রত্যাবর্তনের এ যাত্রায় তিনি বাংলাদেশের নির্বাচন কমিশনকে এই বিশাল চ্যালেঞ্জের প্রস্তুতি নেওয়ায় সাধুবাদ জানান।

নির্বাচনের গ্রহণযোগ্যতার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, আমরা মনে করি যে, একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। এমন একটি বিশ্বাসযোগ্য নির্বাচন যাতে বিভিন্ন দল অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশের এই নির্বাচন আন্তর্জাতিক মহলের কাছে বেশ গুরুত্ব বহন করছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভোটাররা একক প্রার্থীর বিপরীতে ‘না’ ভোট দিতে পারবেন:… পরবর্তী সংবাদ বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads