ads

বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোনো চাপের কাছে ম্যাজিস্ট্রেটদের নতি স্বীকার না করার নির্দেশ সিইসির

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২২, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ

ম্যাজিস্ট্রেটদের নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ২২ অক্টোবর বুধবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ওই নির্দেশ দেন।

Shamol Bangla Ads

সিইসি বলেন, নির্বাচন কমিশনও কোনো চাপের কাছে মাথা নত করবে না। আইন অনুযায়ী নির্দেশনা দেবে কমিশন। বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না।

আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় দেশের এই দূরাবস্থা মন্তব্য করে তিনি বলেন, এখান থেকে উত্তরণ ঘটাতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে।

Shamol Bangla Ads

এসময় যেকোনো ক্রাইসি ট্যাকেল করার মানসিকতা থাকার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ভোট বাক্স দখলের পর মাঠে গেলে হবে না।

Need Ads
error: কপি হবে না!