নিরাপদ প্রজনন নিশ্চিতে আগামী ৪ অক্টোবর থেকে ইলিশ আহরণ, বিক্রয়, সংরক্ষণ ও পরিবহনের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে। ওই নিষেধাজ্ঞা ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। ২৯ সেপ্টেম্বর সোমবার সচিবালয়ে এই তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

উপদেষ্টা ফরিদা বলেন, মোট ২২ দিন ৩৭ জেলার ১৬৫ উপজেলার ৬ লাখ ২০ হাজার ১৪০ জেলের পরিবারকে চাল দেওয়া হবে। পরিবার প্রতি ২৫ কেজি চাল দেওয়া হবে। নিষেধাজ্ঞার এই সময়ে ইলিশ ধরা, পরিবহন, বিক্রি, সংরক্ষণ ও বিনিময় নিষিদ্ধ থাকবে এবং বিশেষ সংরক্ষণ অভিযান চলমান থাকবে।
এই নিষেধাজ্ঞা লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য এক থেকে ২ বছরের কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয় দণ্ডও হতে পারে।




