ads

রবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগমনী শোভাযাত্রা ও খাদ্য-বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ

 ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে দেবী বোধনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর রবিবার সকালে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা বের করা হয়।

Shamol Bangla Ads

শোভাযাত্রাটি শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় রঙ-বেরঙের ব্যানার, বিভিন্ন প্রতিমার প্রতিকৃতি এবং শিশুরা প্রতিমা সেজে অংশ নেয়।

বর্ণাঢ্য শোভাযাত্রায় শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত চন্দ্র দেসহ পূজা উদযাপন ফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্যদ্রব্য ও বস্ত্র বিতরণ করেন।

Need Ads
error: কপি হবে না!