ads

রবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পৃথক যাত্রীবাহী বাসের চাপায় নারীসহ নিহত ২, আহত ৪

খবর টি পড়েছেন : ৬০৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে পৃথক যাত্রীবাহী বাসের চাপায় এক নারী পথচারীসহ ২ জন নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছেন। ২৭ সেপ্টেম্বর শনিবার রাতে সদর উপজেলার কুমরী এলাকায় ও নকলা উপজেলার বাদাগৈড় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী এলাকার মৃত খোকা মিয়ার ছেলে আহসান (৫৫) ও নকলা উপজেলার টালকি ইউনিয়নের দক্ষিণ রামেরকান্দি গ্রামের মৃত রফিজ উদ্দিনের স্ত্রী মহিরন বেগম (৫৪)।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে ঝিনাইগাতী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ঝিনাইগাতী এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার কুমরী বটতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মহেন্দ্র ট্রাকে ধাক্কা দেয়। পরে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী আহসান মারা যান এবং আরও অন্তত ৪ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ইজিবাইক চালক মামুন (২৫) কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অন্যদিকে শনিবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে নকলা উপজেলার বাদাগৈড় এলাকায় বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন মহিরন বেগম। পথিমধ্যে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে পেছন থেকে সোনার বাংলা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Shamol Bangla Ads

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই দুটি বাসেরই চালক ও হেলপার বাস ফেলে পালিয়েছেন। এসব দুর্ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইসলামপুরে মোহনা টিভির সাংবাদিক ওসমান হারুনীর ঝুলন্ত লাশ… পরবর্তী সংবাদ শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগমনী শোভাযাত্রা ও খাদ্য-বস্ত্র…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads