ads

শনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোটেল শাহজাহানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মিয়া আর নেই

খবর টি পড়েছেন : ৭৩৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঐতিহ্যবাহী হোটেল শাহজাহানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. শাহজাহান মিয়া (৭৭) আর নেই। ২৬ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)।

Shamol Bangla Ads

পারিবারিক সূত্রে জানা গেছে, আলহাজ্ব মো. শাহজাহান মিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে শারিরীক জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। তিনি শেরপুর আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান পৃষ্ঠপোষক ছিলেন।

প্রয়াত মো. শাহজাহান মিয়া যৌবনকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে শেরপুর এসে ব্যবসা শুরু করেন এবং শহরের নিউমার্কেট এলাকায় ‘হোটেল শাহজাহান’ নামে খাবারের হোটেল চালু করেন। পরিষ্কার-পচ্ছিন্নতা, মানসম্পন্ন, আধুনিক ও রুচিসম্মত খাবার তৈরী ও পরিবেশনের মাধ্যমে জেলায় হোটেল শাহজাহান একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর খাবারের সুনাম জেলা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তেও ছড়িয়ে পড়ে। যা এখনও সমানতালে ব্যবসা করে আসছে।

Shamol Bangla Ads

তার বড় ছেলে মো. মনিরুজ্জামান মানিক জানান, তার বাবা প্রয়াত আলহাজ্ব মো. শাহজাহান মিয়ার নামাজে জানাযা ২৭ সেপ্টেম্বর শনিবার বাদ আছর শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে চাপাতলি পৌর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

তার মৃত্যুতে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, শেরপুর নিউমার্কেট ব্যবসায়ী সমিতি, শেরপুর জেলা হোটেল-রেস্তোরা মালিক সমিতির নেতৃবৃন্দ, শেরপুর আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ গভীর শোকপ্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল… পরবর্তী সংবাদ শেরপুরে ৮০টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন বিএনপি নেত্রী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads