ads

শনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ণ

পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে শেরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শেরপুর পৌর জামায়াতের উদ্যোগে শহরের ডিসি গেইটের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিসি গেইটের সামনে এসে শেষ হয়। মিছিলে জেলা, উপজেলা, পৌর শহর ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতাকরমীরা অংশ নেন।

Shamol Bangla Ads

এর আগে পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-১ (সদর) আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।

পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, ডা. আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম মাসুম প্রমুখ।

Shamol Bangla Ads

এসময় সদর উপজেলা বায়তুল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের সহসেক্রেটারি জাহিদ আনোয়ার, শেরপুর লইয়ার্স কাউন্সিলের সভাপতি এডভোকেট মোস্তফা আশেকুজ্জামান বুলবুলসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াতের ৫ দফা দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফ্লিড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম- নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!