ads

শনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

খবর টি পড়েছেন : ৪৯৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পূজায় নিরাপত্তা নিশ্চিতে তিনি প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন, সারা দুনিয়ায় বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির রোল মডেল হিসেবে অভিহিত এবং প্রশংসিত। ২৬ সেপ্টেম্বর
শুক্রবার এক বিবৃতিতে ওইসব কথা বলেন জামায়াত আমির।

Shamol Bangla Ads

তিনি বলেন, বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের মানুষ সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মসহ নানা আচার-অনুষ্ঠান উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে যুগ যুগ ধরে পালন করে আসছে। এমন শান্তিপূর্ণ সহাবস্থানের নজির দুনিয়ার ইতিহাসে বিরল। জামায়াত আমির বলেন, বিশ্বের ক্ষমতাধর দেশসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে মডারেট মুসলিম কান্ট্রি এবং সাম্প্রদায়িক-সম্প্রীতির ‘রোল মডেল’ হিসেবে অভিহিত করেছে। পূজা ও ঈদ একই সময়ে পালনে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে যেভাবে সহযোগিতা করে, তা দেখে তারা মুগ্ধ।

শফিকুর রহমান বলেন, শারদীয় দুর্গোৎসব জাতীয় জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করুক। হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শারদীয় দুর্গাপূজা: সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি পরবর্তী সংবাদ খাগড়াছড়িতে ৩ জন নিহত, মেজর-ওসিসহ ১৩ সেনা সদস্য…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads