ads

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সব দেশের প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদির

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ

পশ্চিমা দেশগুলোর মতো সকল দেশের প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সোমবার জাতিসংঘের এক সম্মেলনে এ আহ্বান জানান।

Shamol Bangla Ads

প্রিন্স ফয়সাল বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের ঐতিহাসিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নেবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এর আগে এ বছর স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়েও একই সিদ্ধান্ত নিয়েছিল। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, শিগগির আরও কিছু ইউরোপীয় দেশ এই ধারায় যুক্ত হবে।

Shamol Bangla Ads

এদিকে নিউইয়র্কে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সূত্র : এএফপি, শাফাক নিউজ

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!