ads

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

সেপ্টেম্বরে সর্বোচ্চ মৃত্যু ও ভর্তি

Shamol Bangla Ads

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠেছে। ২৪ সেপ্টেম্বর বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মশাবাহিত ওই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৮৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এক দিনে নতুন করে ৬৬৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩ হাজার ৮৪১ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ৫ জনের মধ্যে ২ জন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, বাকিরা ঢাকা মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের বয়স ছিল যথাক্রমে ৬০ বছর (দুজন), ৫০, ৫৫ ও ১২ বছর (বাকি ৩ জন)। মৃতদের মধ্যে ৩ নারী ও ২ পুরুষ।

Shamol Bangla Ads

এদিকে চলতি মাস সেপ্টেম্বরেই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী ভর্তির ঘটনা ঘটেছে। মারা গেছেন ৬৫ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৩৬৫ জন। এর আগে জুলাই মাসে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১০ হাজার ৬৮৪ এবং মৃত্যু হয়েছিল ৪১ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীর মধ্যে ১৬৭ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া ঢাকা বিভাগে ১২৬, ময়মনসিংহ বিভাগে ৩০, চট্টগ্রাম বিভাগে ১০৬, খুলনা বিভাগে ৪১, রাজশাহী বিভাগে ৩৫, রংপুর বিভাগে পাঁচ এবং বরিশাল বিভাগে ১৫৮ জন রোগী ভর্তি হয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!