ads

মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নদীতে ভেসে আসা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে মালিঝি নদী থেকে উজান থেকে ভেসে আসা অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২সেপ্টেম্বর) রাতে উপজেলার যোগানিয়া ইউনিয়নের ভাটিগাংপাড় মালিঝি নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয়রা জানায়, মালিঝি নদীর কাপাসিয়া এলাকায় উজান থেকে স্রোতের সাথে ভেসে আসা একটি অজ্ঞাত মহিলার অর্ধগলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা। কিন্তু নদীতে প্রচুর স্রোত থাকায় স্থানীয়রা লাশটি উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে রাতে লাশটি ভাসতে ভাসতে ভাটির দিকে যেতে থাকে। পরে খবর পেয়ে যোগানিয়া ইউনিয়নের ভাটিগাংপাড় এলাকায় স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। তবে লাশটিতে কাটা দাগ রয়েছে৷ তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ময়নাতদন্তের পর এই লাশ কোথাও কবর দেওয়া হয়েছিল। পাহাড়ি ঢলে হয়তো কবর ভেঙে লাশটি ভেসে এসেছে। তবে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

Need Ads