ads

মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে এক কিশোরীকে নিয়ে দুই কিশোরের দ্বন্দ্ব, আরেক কিশোরকে পিটিয়ে হত্যা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে এক কিশোরীকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে চলমান দ্বন্দ্বের জেরে খুন হয়েছে ১৩ বছরের কিশোর আব্দুর রহমান। ২২ সেপ্টেম্বর সোমবার ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহমান উত্তর গড়কান্দা শিমুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে। রাত ১১টার দিকে ময়নাতদন্ত শেষে আব্দুর রহমানের লাশ নিজ গ্রামে এনে দাফন করা হয়। এর আগে ২১ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহমান তার বন্ধু আশিক, স্বাধীন, জীবন, সিয়াম ও হিমেলকে নিয়ে বিকেলে অটোরিকশায় করে খড়িয়াপাড়া গ্রামে ঘুরতে যায়। তাদের মধ্যে একজন ওই গ্রামের এক কিশোরীকে পছন্দ করত। একই কিশোরীকে পছন্দ করত ওই এলাকারই রোকন নামে আরেক কিশোর। একই মেয়ের প্রতি আকর্ষণ থেকে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রোকন তার বন্ধু ফায়সালসহ কয়েকজনকে নিয়ে আব্দুর রহমানদের ওপর হামলা করে। তাদের মারধরে আব্দুর রহমান, আশিক ও হিমেল গুরুতর আহত হয়। তাদের দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে আব্দুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সোমবার ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Shamol Bangla Ads

নিহত কিশোরের চাচা ও সাবেক ইউপি সদস্য মতিউর রহমান বলেন, আমার ভাতিজাকে অন্যের বিরোধে বলি হতে হলো। আমরা এর বিচার চাই।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ আইনি প্রক্রিয়া চালাচ্ছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঢাকায় ময়নাতদন্ত ও দাফন শেষ হওয়ায় অভিযোগ দায়ের প্রক্রিয়া চলছে।

Need Ads
error: কপি হবে না!