ads

রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

খবর টি পড়েছেন : ৭৬৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় জেলা পর্যায়ে অনুর্ধ্ব-১৫ এর শিক্ষার্থীদের নিয়ে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। ২১ সেপ্টেম্বর রবিবার বিকেলে জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ।

Shamol Bangla Ads

জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনজুরুল ইসলাম, ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক রফিক মজিদ, সাঁতার প্রশিক্ষক সানোয়ার জাহান পপলিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সংস্থার স্টাফ মো. জিন্নাত আলী।

জেলা ক্রীড়া সংস্থা সূত্র জানায়, প্রশিক্ষণ উদ্বোধনের আগে প্রায় ৫০ জন তরুণ-তরুণীদের মধ্য থেকে ৩০ জনকে বাছাই করা হয়। তারা আগামী ৩০ দিন প্রতিদিন সকালে সাঁতার প্রশিক্ষণে অংশ নেবে। প্রশিক্ষণ শেষে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ এর লক্ষ্যে বিভাগীয় দল গঠনের জন্য সেরা প্রতিভাবানদের বিভাগে প্রেরণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নিহতের… পরবর্তী সংবাদ শেরপুরে পুলিশের বিশেষ শাখা বার্ষিক পরিদর্শন করলেন ময়মনসিংহ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads