ads

রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নিহতের পরিবারকে অর্থ সহায়তা বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ

‘ঐক্যবদ্ধ বলেই আমরা সমৃদ্ধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে আর্থিক অনুদান ও ত্রাণ বিতরণ করেছে স্থানীয় আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড। ২১ সেপ্টেম্বর রবিবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামে নিহত ইসমাইল হোসেনের পিতা আব্দুল্লাহ’র হাতে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।

Shamol Bangla Ads

এছাড়া সন্ধ্যায় উপজেলা সদরের ব্রিজের পুর্ব পাশে রেজিয়া হোসেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে আশ্রয় নেওয়া পাহাড়ি ঢলের পানির তোড়ে বিধস্ত গৃহহীন ১২ পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে এক বস্তা করে চাল প্রদান করা হয়।

আনুষ্ঠানিকভাবে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা বিতরণ করেন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা। ওইসময় তিনি বলেন, পাহাড়ি ঢলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কষ্ট আমরা অনুভব করি। আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের পক্ষথেকে আজকের এই সামান্য সহযোগিতা তাদের জন্য সহমর্মিতার প্রতীক। মানুষের দুঃসময়েই মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন উদ্যমে ঘুরে দাঁড়াক।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মো,সালেহ আহমেদ, ভাইস চেয়ারম্যান মো. জাফর ইকবাল, সেক্রেটারি মো. আজাদ মিয়া, ডিরেক্টর মো. শাহীন আলম, মো. রতন খান, আলমগীর হোসেন, ম্যানেজার শাজাহান সিরাজ প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!