ads

রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ’র ‘সুবর্ণ জয়ন্তী’ পালিত

খবর টি পড়েছেন : ৩০৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, কবিতা পাঠ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার বিকেলে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ শেরপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়।

Shamol Bangla Ads

পরে বিকেল সাড়ে ৫ টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও আন্তর্জাতিক আলোচক শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।
গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় গাঙচিলের প্রচার সম্পাদক ও ছড়াকার হারুনুর রশীদ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদ হাসান বাদল ও বিশিষ্ট লেখক জ্যোতি পোদ্দার।

চিত্রাংকন প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, আলোকচিত্রী, সাংবাদিক ও পরিবেশবাদী সংগঠক শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মুগনিউর ও রহমান মনি।

Shamol Bangla Ads

আলোচনা সভায় অন্যান্য কবি সাহিত্যিকদের মধ্যে বক্তব্য রাখেন, উপন্যাসিক হাসান শরাফত, এমএইচ মুকুল, খালিদুজ্জামান মুক্তা, প্রভাষক আজাদ সরকার, নুরুল ইসলাম নাযীফ, ওমর ফারুক, রুমেল খান, আলহাজ্ব মোফাজ্জল হোসেন, মাহমুদুল হাসান লিটন, আবুল কালাম আজাদ, সাংবাদিক কাজী মাসুম, জাহিদুল খান সৌরভ, মেহেদি হাসান শামীম, আমিনুল ইসলাম, সুলতান আহমেদ ময়না, মুসাব্বির মুরাদসহ অন্যান্য সুধী মহলের ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী শেষে শেরপুরের বিশিষ্ট ছড়াকার নুরুল ইসলাম নাযীফ এর সপ্তম প্রকাশনা কাব্যগ্রন্থ “সাকীয়ে কাউসার” এর মোড়ক উন্মোচন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভাঙা বাঁধ দ্রুত মেরামত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বন বিভাগের উদ্যোগে তাল বীজ বপন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads