ads

রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বন বিভাগের উদ্যোগে তাল বীজ বপন

খবর টি পড়েছেন : ৫৫৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন বিভাগের উদ্যোগে তাল বীজ বপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার সকালে ময়মনসিংহ বন বিভাগের আওতাধীন রাংটিয়া রেঞ্জের গজনী বিটে ৪ শতাধিক তাল বীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক জহির আকন এবং বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম।

Shamol Bangla Ads

ওইসময় আরও উপস্থিত ছিলেন রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, রেঞ্জ কর্মকর্তা তওহিদুল ইসলাম, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান, র‍্যাপিড রেস্পন্স বিডি, হেলডস ওপেন স্কাউট গ্রুপসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, বজ্রপাত প্রতিরোধে তালগাছ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এটি শুধু গ্রামীণ জনপদের সৌন্দর্য বাড়ায় না, বরং ঝড়-ঝঞ্ঝার সময় মানুষের জীবন ও সম্পদ রক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখে। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ ও গাছের সঠিক যত্ন নেওয়া জরুরি। তালগাছের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে ভূমিকা মানুষকে এ গাছের গুরুত্ব সম্পর্কে সচেতন করেছে। এসব বীজ থেকে গড়ে ওঠা গাছ পরিবেশ রক্ষায় সহায়তা করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ’র ‘সুবর্ণ জয়ন্তী’ পালিত পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads