ads

রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ

আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে আজ রোববার রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। স্থানীয় সময় বিকেলে ওই নিয়ে ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

Shamol Bangla Ads

গত জুলাইয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে জানিয়েছিলেন স্টারমার। তখন শর্ত উল্লেখ করে তিনি বলেছিলেন, ইসরায়েল যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তিতে সম্মত না হলে যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে।

গাজায় যুদ্ধবিরতির বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি। বরং গত সপ্তাহে গাজা সিটিতে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। হামলা চালায় উপত্যকাটির প্রাণকেন্দ্রে। এতে বহু বাসিন্দা নিহত হন। গাজা সিটি ছেড়ে অন্য এলাকায় যেতে বাধ্য হচ্ছেন হাজারো মানুষ।

Shamol Bangla Ads

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত তাদের পররাষ্ট্র নীতির একটি বড় পরিবর্তন নির্দেশ করে। যদিও ইসরায়েলি সরকার, জিম্মিদের পরিবার ও কিছু ডানপন্থী সংগঠন স্টারমার প্রশাসনের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে।

এর আগে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, যুক্তরাজ্যের এমন সিদ্ধান্ত সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে। তবে ব্রিটিশ মন্ত্রীরা যুক্তি দিয়েছেন, দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির আশা টিকিয়ে রাখার জন্য এটি (স্বীকৃতি দেওয়া) একটি নৈতিক দায়িত্ব।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রোববার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে পর্তুগালও। এ ছাড়া, আগামী কয়েকদিনে অন্তত ১০ দেশ স্বীকৃতির ঘোষণা দেবে। যুক্তরাজ্য ছাড়াও চলতি মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স ও কানাডা। ফ্রান্স, কানাডা স্বীকৃতি দিতে পারে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময়। চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে এটি শুরু হওয়ার কথা।

Need Ads
error: কপি হবে না!