ads

মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথমবারের মতো ঢাকায় আসছেন হানিয়া আমির

খবর টি পড়েছেন : ৬৪৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

হানিয়া আমির পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হলেও বাংলাদেশে তার ভক্ত অশেষ। তিনি তার সৌন্দর্য এবং অভিনয়ে এগিয়ে গেছেন অনেক দূর। বাংলাদেশের মানুষ এই অভিনেত্রীকে দেখার জন্য অনেক বারই আগ্রহ প্রকাশ করেছেন। এবার সেই স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন নায়িকা নিজেই।

Shamol Bangla Ads

এক ভিডিও বার্তায় হানিয়া আমির জানিয়েছেন, প্রথমবারের মতো তিনি খুব শিগগিরই বাংলাদেশে আসবেন। হানিয়া বলেন, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া বলছি। আমি ঢাকায় আসছি, সবার সঙ্গে দেখা হবে।’

জানা যায়, হানিয়া তার প্রাণবন্ত ব্যক্তিত্ব, আকর্ষণীয় চেহারা এবং ফ্যাশন সেন্সের জন্য তরুণ প্রজন্মের কাছে খুব জনপ্রিয়। বর্তমানে তিনি পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এবং সর্বাধিক অনুসরণীয় অভিনেত্রীদের একজন। হানিয়া আমির ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসফর’, ‘সাং-এ-মাহ’, ‘আন্না’ ও ‘দিলরাবা’র মতো নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পর ২০১৬ সালে ‘জানান’ সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টরন্টো চলচ্চিত্র উৎসব: শেষ হাসি হাসলেন যারা পরবর্তী সংবাদ শিল্পকলা একাডেমির নয়া মহাপরিচালক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads