ads

সোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শুভেচ্ছাদূত হলেন তৌসিফ-তিশা

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ

স্টেপ ফুটওয়্যার-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় তারকা তৌসিফ মাহবুব এবং তানজিন তিশা। শনিবার রাজধানীর একটি হোটেলে তারকাকে নিয়ে ‘সিগনেচার ইভেন্ট’ আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

ব্র্যান্ডটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির। এদিন স্টেপ ফুটওয়্যার উন্মোচন করে তাদের দশটি নতুন ও আকর্ষণীয় পণ্য, যা ফ্যাশন ও আরামের জগতে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন কর্মকর্তারা।

চুক্তি স্বাক্ষরের পর তৌসিফ মাহবুব বলেন, ‘স্টেপ ফুটওয়্যার পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। দেশের শীর্ষস্থানীয় এই ব্র্যান্ড সবসময় ট্রেন্ডি, স্টাইলিশ এবং আরামদায়ক পণ্য সরবরাহ করছে। এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করা আমার জন্য বিশেষ সম্মান।’

Shamol Bangla Ads

অন্যদিকে তানজিন তিশা বলেন, ‘স্টেপ ফুটওয়্যার মান, ফ্যাশন ও আরামের সমন্বয়ে ইতোমধ্যেই ভোক্তাদের আস্থা অর্জন করেছে। এমন একটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া সত্যিই গর্বের বিষয়।’

স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, ‘আমাদের নতুন পণ্যসম্ভার দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। তিশা ও তৌসিফ ব্রান্ডটিকে এগিয়ে নিয়ে যাবেন।’

এছাড়াও অনুষ্ঠানে মনোমুগ্ধকর ফ্যাশন শো ও ক্যাটওয়াকের মধ্য দিয়ে স্টেপের বৈচিত্র্যময় পণ্যসামগ্রী নান্দনিকভাবে উপস্থাপন করা হয়।

দিনের শুরুতে সারা দেশের স্টেপ পরিবারের ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে এক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিক্রয় ও বিপণন পরিকল্পনা, ব্যবসা পরিচালনা ও উন্নয়ন কৌশলসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Need Ads
error: কপি হবে না!