ads

সোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এরদোয়ানের পদত্যাগ দাবিতে উত্তাল তুরস্ক

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ

প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল তুরস্ক। রিসেপ তাইয়েপ এরদোগানের পদত্যাগের দাবিতে গতকাল রাজধানী আঙ্কারার রাজপথে জড়ো হয় হাজার হাজার মানুষ। ১৪ সেপ্টেম্বর রবিবার এক প্রতিবেদনে ওই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

Shamol Bangla Ads

দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি- সিএইচপি’র কংগ্রেস নীতিমালা বাতিল নিয়ে চলমান মামলা স্থগিতের দাবিতে শুরু হয় এই বিক্ষোভ। এ সময়, আন্দোলনকারীরা পতাকা হাতে সরাসরি স্লোগান দেন প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে।

বিক্ষোভকারীদের মতে, গত এক বছর ধরে বিরোধী পার্টি সিএইচপি’র সদস্য ও সমর্থকদের ওপর আইনি দমন-পীড়ন চালাচ্ছে আঙ্কারা প্রশাসন। চলমান মামলার রায়ের জেরে ক্ষমতাচ্যুত হতে পারে বিরোধী দলীয় প্রধান। যিনি বর্তমানে কারাগারে অবস্থান করছেন।

Shamol Bangla Ads

সেখান থেকে পাঠানো এক বার্তায় ইমামোগলু জানান, সরকার পরবর্তী নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারণের চেষ্টা করছে। এতে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচারিক পদক্ষেপ এবং ভিন্নমত দমনের প্রচেষ্টার মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করার অভিযোগও করেন। আঙ্কারার সমাবেশে উচ্চস্বরে জানানো হয় এই বার্তা।

উল্লেখ্য, গত মার্চ মাসে বিরোধী দলীয় নেতা একরেম ইমামোগলুকে গ্রেফতারের পর থেকেই শুরু হয় তুরস্কের রাজনৈতিক অস্থিরতা। এর ফলে দেশটির মুদ্রা লিরার ক্রমাগত দরপতন ঘটতে থাকে। নড়বড়ে হয়ে যায় দেশটির অর্থনীতি।

Need Ads
error: কপি হবে না!