ads

শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাগরে লঘুচাপ, বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

খবর টি পড়েছেন : ৪২৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী ৫ দিন দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ এবং কোথাও কোথাও অতিভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে তাপমাত্রাও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৩ সেপ্টেম্বর শনিবার নিয়মিত আবহাওয়ার বুলেটিনে জানানো হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত গেছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। তবে পরবর্তী ৫ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।

Shamol Bangla Ads

আগামী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হলেন মাহমুদ সেলিম পরবর্তী সংবাদ নেপালের নয়া প্রধানমন্ত্রীকে অভিনন্দন প্রধান উপদেষ্টার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads