ads

শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হলেন মাহমুদ সেলিম

খবর টি পড়েছেন : ৪৮৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট গণসংগীতশিল্পী মাহমুদ সেলিম। ১২ সেপ্টেম্বর শুক্রবার উদীচী কেন্দ্রীয় সংসদের সভায় সর্বসম্মতিক্রমে ওই সিদ্ধান্ত হয়।

Shamol Bangla Ads

উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমানের প্রয়াণে সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র অনুযায়ী, ১ নম্বর সহসভাপতি মাহমুদ সেলিমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া সভায় আগামী ২৯ অক্টোবর উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশজুড়ে সাড়ম্বরে উদ্‌যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে সভায় উদীচীর সাংগঠনিক কর্মকাণ্ড যথাযথভাবে পরিচালনার জন্য ১০টি সম্পাদকীয় বিভাগের সম্পাদকদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এছাড়া দেশে ৯টি এবং বিদেশে ১টি মিলিয়ে মোট ১০টি সাংগঠনিক বিভাগের বিভাগীয় আহ্বায়কের দায়িত্বও বণ্টন করা হয়েছে।

Shamol Bangla Ads

গত ২০ জুন অনুষ্ঠিত উদীচীর অসমাপ্ত কাউন্সিল অধিবেশনে ৯১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সংসদের মধ্যে ৮৭ জনকে নির্বাচিত করেন সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা। সেখানে চারটি সদস্য পদে পরবর্তী সময়ে কো-অপ্ট করার সুযোগ রাখা হয়। সভায় ওই ৪ পদে উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য হিসেবে সুখেন রায়, জামাল হায়দার মুকুল, মহিবুল হক রাসেল ও স্বপন কুমার বর্মণকে সর্বসম্মতিক্রমে অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে ৯১ সদস্যবিশিষ্ট উদীচী কেন্দ্রীয় সংসদ পূর্ণাঙ্গ হলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেফতার পরবর্তী সংবাদ সাগরে লঘুচাপ, বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads