ads

শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাপ ধরার সময় দংশনে প্রাণ গেল ওঝার

খবর টি পড়েছেন : ৮৫৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে সাপ ধরার সময় বিষাক্ত সাপের কামড়ে জামান মিয়া (৬৫) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। ১২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর গ্রামে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৩টার দিকে ওঝা জামাল উদ্দিন পার্শ্ববর্তী এলাকা ৪নং চরে একটি বিষাক্ত সাপ ধরতে যান। ধরার সময় সাপটি তার হাতের আঙ্গুলে কামড় দেয়। কিন্তু ওঝা বিষয়টি আমলে নেয়নি। ঘণ্টা দুয়েক পরে ওঝার শরীরে বিষক্রিয়া শুরু হলে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত সদর হাসপাতালে আনা হয়।

মৃতের স্বজনদের দাবি, হাসপাতালে এন্টিভেনাম নেই বলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে জানান। পরে একটি এন্টিভেনাম বাহির থেকে সংগ্রহ করে দেওয়ার পরেও তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে রেফার করা হয়। পরে ওঝাকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে শেরপুর ময়মনসিংহ সড়কের নকলা এলাকায় তার মৃত্যু হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিঞা জানান, হাসপাতালে এন্টিভেনাম সরবরাহ আছে। রোগীর সঙ্গে এন্টিভেনাম নিয়ে কি হয়েছে, তা আরএমওকে (আবাসিক মেডিকেল অফিসার) জানানো হয়েছে। বিষয়টি দেখা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে শিশুর… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধসহ গ্রেফতার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads