ads

শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ১

খবর টি পড়েছেন : ৭৪৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের তিনদিন পর ইলিয়াস (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১২ সেপ্টেম্বর শুক্রবার ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোঁষা নদী থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। ইলিয়াস গান্দিগাঁও গ্রামের কালু গাজীর ছেলে ও স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। এদিকে এ ঘটনায় নাজমুল ইসলাম নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।

Shamol Bangla Ads

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর রাত থেকে শিশু ইলিয়াস নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ১০ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে শুক্রবার ভোরে বাড়ির পাশের কালঘোঁষা নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

পুলিশ জানায়, ইলিয়াসের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটককৃত নাজমুলের মুরগির খামারের চারপাশে ঘের দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়। পরে লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হতে পারে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, খবর পেয়ে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সন্দেহভাজন হিসেবে নাজমুলকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। একইসাথে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশে অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে সাপ ধরার সময় দংশনে প্রাণ গেল ওঝার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads