ads

শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মনের অজান্তে কিংবা পরিস্থিতির কারণে এই গ্যাপটা তৈরি হয়েছে: পপি

খবর টি পড়েছেন : ৭৬০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চিত্রনায়িকা পপি অবশেষে নীরবতা ভাঙলেন। জন্মদিনে নিজের অসমাপ্ত সিনেমা ও নির্মাতাদের প্রতি দুঃখ প্রকাশ করে ক্ষমাও চাইলেন তিনি। পপি বলেন, ‘দুটি নয়, আমার আরো কয়েকটি সিনেমা আটকে আছে। এর জন্য মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমার কারণে নির্মাতারা বিপাকে পড়েছেন। কিন্তু জীবনের সব সিদ্ধান্ত সব সময় নিজের হাতে থাকে না। মনের অজান্তে কিংবা পরিস্থিতির কারণে এই গ্যাপটা তৈরি হয়েছে। সস্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের অসমাপ্ত কাজগুলো নিয়ে সরাসরি কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

জানা যায়, ৫ বছরেরও বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে পপি। সর্বশেষ ২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একটি ভিডিও বার্তায় তাকে দেখা গিয়েছিল।
এর পর থেকেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এ বছরের শুরুতে পারিবারিক দ্বন্দ্বের কারণে বিয়ে ও সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন তিনি। তখন নির্মাতাদের অনেকে আশাবাদী হয়েছিলেন, হয়তো আটকে থাকা সিনেমাগুলোর কাজ আবার শুরু করা যাবে। কিন্তু পপি ছিলেন নিশ্চুপ—সিনেমা নিয়ে কোনো মন্তব্য করেননি।

অবশেষে নীরবতা ভেঙেছেন এই চিত্রনায়িকা। জন্মদিনে (১০ সেপ্টেম্বর) ।

Shamol Bangla Ads

নির্মাতাদের কাছে মাফ চেয়ে বলেন, ‘ইচ্ছাকৃতভাবে কাজগুলো আটকে যায়নি। আমি কাউকে কোনো দিন বিপদে ফেলিনি, কারো ক্ষতি করিনি। ইচ্ছা আছে, যদি সুযোগ মেলে, অসমাপ্ত কাজগুলো শেষ করে দেব। না হলে নির্মাতাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নেই। তারা যেন ভুল না বোঝেন, আমাকে যেন মাফ করে দেন।

এদিকে অভিনয়ে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন পপি। তবে সিনেমা প্রযোজনার প্রতি তার আগ্রহ রয়েছে। অতীতেও প্রযোজক হিসেবে কাজ করেছেন তিনি। যদিও নতুন কোনো প্রযোজনার বিষয় এখনো চূড়ান্ত নয়।

পপির আড়ালে চলে যাওয়ার কারণে থমকে আছে ‘ভালোবাসার প্রজাপতি’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বন্যার্ত ১৫০০ পরিবারের দায়িত্ব নিলেন শাহরুখ পরবর্তী সংবাদ সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads