ads

শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাপলা চত্বরের শহীদ পরিবারে অর্থ সহায়তা শুরু

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ

২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামীর শহীদ পরিবারে অর্থ সহায়তা শুরু হয়েছে। ১২ সেপ্টেম্বর শুক্রবার ওই কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে এ অর্থ সহায়তা প্রদান করা হবে। শুক্রবার বিকেলে হলি উম্মাহ সেমিনার কক্ষে (মোহাম্মাদপুর সাত মসজিদ সংলগ্ন) অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন।

Shamol Bangla Ads

কামাল উদ্দিন বলেন, তারা শহীদ পরিবারে যাদের প্রয়োজন আছে তাদের অর্থ দেবে। প্রতি পরিবারকে মাসিক চলাচলের জন্য প্রয়োজন মাফিক অর্থ দেওয়া হবে। সংগঠনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যেক পরিবারকে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা সহায়তা করা হবে।
তবে এই অংক কম-বেশি হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। চলতি বছরের ৫ মে দলের জনসংযোগ বিভাগ থেকে এ তালিকা প্রকাশ করা হয়। সে সময় তারা জানায়, এটি খসড়া তালিকা।
যাচাই-বাচাইয়ের পর তালিকা শহীদের সংখ্যা বাড়তে পারে।

Shamol Bangla Ads

ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও নারীনীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবি তুলে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করে হেফাজতে ইসলাম। এতে হাজার হাজার কওমি আলেম শিক্ষার্থী এবং সাধারণ মুসলমান মহাসমাবেশে অংশ নেন।

সেদিন রাত গভীর হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে সরিয়ে দেয় তাদের। অভিযানে ব্যাপক গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়া হয়।
হেফাজতে ইসলামের দাবি, ওইদিন অসংখ্য মানুষ নিহত হয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!