ads

শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ

অসদাচরণের অভিযোগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি হওয়ার পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামান। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের ‘নিউজ আপডেট’-এ তথ্য দেওয়া হয়। একই তথ্য দিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, গত ৩১ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাপত্র দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামান। গত ৭ আগস্ট রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন।

Shamol Bangla Ads

সুপ্রিম কোর্টের কোনো বিচারকের বিরুদ্ধে অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগ উঠলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেই অভিযোগের তদন্ত করে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে কাউন্সিল রাষ্ট্রপতিকে ওই বিচারককে অপসারণের জন্য সুপারিশ করতে পারে।

জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে গত বছর ১৬ অক্টোবর হাইকোর্টের ১২ জন বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দেন। তাঁদের মধ্যে বিচারপতি মো. আখতারুজ্জামানও ছিলেন। সে সময় তাঁদের পতিত সরকারের দোসর আখ্যা দেওয়া হয়েছিল।

Shamol Bangla Ads

গত ২৩ মার্চ আখতারুজ্জামানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তদন্ত করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে নির্দেশ দেন রাষ্ট্রপতি।
এই নির্দেশনা পেয়ে গত ২৫ জুন নোটিশ দেওয়া হলে গত ১ জুলাই তিনি কাউন্সিলে গিয়ে ব্যাখ্যা দেন।

গত ২১ আগস্ট সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের পাঁচ বিচারপতির বিষয়ে তদন্ত চলছে। তাঁদের মধ্যে বিচারপতি মো. আখতারুজ্জামানকে ডেকেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। পরে গত ২৬ আগস্ট আখতারুজ্জামানের বিষয়ে চূড়ান্ত শুনানি হয়। শুনানির পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সিদ্ধান্ত জানার আগেই ৩১ আগস্ট রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র দেন।

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কার্যক্রম শুরু হওয়ার পর হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতি পদত্যাগ করেন। তাঁরা হলেন- সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজা-উল হক ও এ কে এম জহিরুল হক। গত বছর ১৯ নভেম্বর তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। এরপর গত ৩০ জানুয়ারি পদত্যাগ করেন বিচারপতি শাহেদ নূরউদ্দিন।

Need Ads
error: কপি হবে না!