ads

বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ-পা‌কিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত : শেহবাজ শরিফ

খবর টি পড়েছেন : ৪৬৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইসলামাবাদে হওয়া ওই সাক্ষাতে উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

Shamol Bangla Ads

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরভাবে অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং পারিবারিক আত্মীয়তার ভিত্তিতে প্রোথিত। জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, শিক্ষাগত বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কসহ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতিপথে সন্তোষ প্রকাশ করে তিনি জোর দিয়ে বলেন যে, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত।

নিউইয়র্ক এবং কায়রোতে তাদের বৈঠকের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দূরদর্শী নেতৃত্ব এবং দারিদ্র্য বিমোচনে তার ভূমিকার প্রশংসা করেন, পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার আকাঙ্ক্ষার প্রশংসা করেন।

Shamol Bangla Ads

উপদেষ্টা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ জানান এবং উল্লেখ করেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক যোগসূত্র এবং অভিন্ন বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি।

উভয়পক্ষ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল দ্রুত পুনরায় শুরু করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, দ্বিপাক্ষিক সম্পর্কের বিদ্যমান গতি বজায় রাখতে উভয় দেশ উচ্চ পর্যায়ের সফর বিনিময় অব্যাহত রাখবে। এ প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাকে তার সুবিধামতো পাকিস্তানে একটি সরকারি সফরের জন্য আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন। এ সময় প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণও জানায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন আসিফ নজরুল পরবর্তী সংবাদ সেন্টমার্টিন থেকে ৪০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads