ads

বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন আসিফ নজরুল

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। ১০ সেপ্টেম্বর বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ওই বার্তা দেন।

Shamol Bangla Ads

তিনি লেখেন, ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্রশিবিরের নেতাদের অভিনন্দন। স্বতন্ত্র প্রার্থীরা যারা নির্বাচিত হয়েছেন তাদেরও অভিনন্দন। অভিনন্দন জানাই নির্বাচনের ফলাফল মেনে নেওয়া সব অংশগ্রহণকারীকে।

ড. আসিফ নজরুল বলেন, শিবিরের এই বিশাল বিজয় নিয়ে নানা বিশ্লেষণ চলছে। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দিয়ে রাজনীতি করার পরিণত পরাজয় হয়েছে। হাসিনার আমলে ‘শিবির’ ট্যাগ দিয়ে অগণিত শিবিরকর্মী ও সাধারণ ছাত্রদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। শিবির সন্দেহে পেটানোর পর পুলিশে সোপর্দ করা ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। আমি সেই অন্যায়ের বিরুদ্ধে বারবার প্রতিবাদ করেছি, নানা হুমকি ও আক্রমণ সত্ত্বেও কখনো থামিনি।

Shamol Bangla Ads

তিনি জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি এই থিমকে কেন্দ্র করে ‘আমি আবুবকর’ শিরোনামে একটি উপন্যাস লিখেছিলেন। বইটি এক বইমেলাতেই ১১ বার মুদ্রণ করতে হয়েছিল। তখন এর কারণ বুঝিনি, এখন বুঝতে পারছি।

শিবিরের নেতাদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, গণ-অভ্যুত্থানকারী সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর করুণ চিত্র তুলে ধরে আসিফ নজরুল লিখেছেন, সলিমুল্লাহ হলে জুমার নামাজ পড়তে যাওয়ার সময়ে হলের ভেতর দিয়ে যেতাম। বারান্দায় চৌকি, মশারি আর ভাঙা টেবিল-চেয়ার দেখে বস্তির মতো লাগত। ক্যান্টিন দেখে মনে হতো লঙ্গরখানা, আর রুমগুলোর ভেতরে উঁকি দিতেই ইচ্ছা হতো না।
কত কিছু নেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কত সমস্যা এখানে।

পরিশেষে তিনি আশা প্রকাশ করেন, ফ্যাসিস্টমুক্ত এই বাংলাদেশে ঢাবির অন্তত আবাসিক শিক্ষার্থীদের কিছু গুরুতর সমস্যা আপনারা সমাধান করবেন। দোয়া রইলো।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!