ads

বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ১৫ জনের প্রাণহানি

খবর টি পড়েছেন : ৪২৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ইন্দোনেশিয়ার ২টি প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। ১০ সেপ্টেম্বর বুধবার উদ্ধারকারীরা পূর্ব নুসা তেঙ্গারার নাগেকেও জেলার মাউপোঙ্গগো গ্রামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় কাদার নিচে চাপা পড়া এক মা ও তার সন্তানের মরদেহ এবং পাশের লোকালাবা গ্রামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।

Shamol Bangla Ads

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, সোমবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশ ও বালি দ্বীপে বন্যা ও ভূমিধস দেখা দেয়। আগে জানা গিয়েছিল, মাউপোঙ্গগো গ্রামে একটি বাড়ি ভেসে যাওয়ায় একই পরিবারের ৩ জন নিহত হন এবং ৪ জন নিখোঁজ হন।

এদিকে প্রবল বৃষ্টির পর বালির বাদুং এলাকায় লোকজন তাদের সামগ্রী নিয়ে হাঁটু পানিতে হেঁটে যেতে বাধ্য হয়। বুধবার রাতে বালির প্রাদেশিক রাজধানী দেনপাসারের বাদুং বাজারের কাছে উদ্ধারকারীরা এক নারীর মৃতদেহ উদ্ধার করেন। জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, প্রদেশটিতে এখনও ছয়জন নিখোঁজ রয়েছেন।

Shamol Bangla Ads

বালির অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান নিয়োমান সিদাকার্যা বলেন, এর আগে আটজনের মৃতদেহ পাওয়া গেছে, যাদের মধ্যে ৪ জন কুম্বাসারি বাজার এলাকায় ভবন ভেসে যাওয়ায় প্রাণ হারিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেপাল, নীরব নিস্তব্ধ পথঘাট পরবর্তী সংবাদ নেপালে ছাত্র আন্দোলনে নিহত বেড়ে ৫১

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads