ads

মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস উদযাপিত

খবর টি পড়েছেন : ৮১৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘ন্যায্য জ্বালানীর অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার’-এ প্রতিপাদ্যে শেরপুরে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৮ সেপ্টেম্বর সোমবার স্কুল ক্যাম্পেইন কর্মসূচির আওতায় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে ক্যুইজ প্রতিযোগিতা ও স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

জেটনেট-বিডি’র সহযোগিতায় অ্যাকশন এইড বাংলাদেশ ও দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থা যৌথভাবে ওই কর্মসূচির আয়োজন করে। শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানী সুরাইয়া মিলোজ প্রধান অতিথি হিসেবে ওই কর্মসূচির উদ্বোধন করেন।

দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, শেরপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইশরাত জাহান প্রমুখ।

Shamol Bangla Ads

পরে ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। এতে জেলা সদরের ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বনবিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads