ads

মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বনবিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বনবিভাগের উদ্যোগে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ১০ হাজার গাছের চারা বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টার দিকে উত্তরণ পাবলিক স্কুলে ওই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।

Shamol Bangla Ads

বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরণ পাবলিক স্কুলের পরিচালক মো. রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান, ইউপি সদস্য- সাংবাদিক মো. জাহিদুল হক মনির প্রমুখ।

বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তরের বাস্তবায়নাধীন বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশ ব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় এ উপজেলায় বিভিন্ন প্রজাতির ১০ হাজার গাছের চারা বিনামূল্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকদের মাঝে বিতরণ করছে ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জ।

Shamol Bangla Ads

এরই ধারাবাহিকতায় এ বিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষার্থীদের মাঝে একটি করে পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এ উপজেলায় নিম, কৃষ্ণচূড়া, জাম, আমলকি, বেল, অর্জুন, বহেড়া, গামার, শিমুল, পলাশ, পেয়ারা, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ১০ হাজার গাছের চারা বিতরণ করা হবে।

Need Ads
error: কপি হবে না!