ads

রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিসিকের খেলাপী ঋণ আদায়ে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ

শেরপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন-বিসিকের বিতরণকৃত মেয়াদোত্তীর্ণ ঋণ আদায়ের লক্ষ্যে ঋণ গ্রহীতাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় তিনি ঋণ গ্রহীতাদের সময়মতো ঋণ পরিশোধের গুরুত্ব, সঠিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ঋণের সদ্ব্যবহার এবং ব্যবসায়ীদের উন্নয়নে প্রশাসনের সহযোগিতার নানা দিক তুলে ধরে বলেন, ঋণের যথাযথ ব্যবহার ও সময়মতো পরিশোধ ব্যবসায়িক শৃঙ্খলা, অর্থনৈতিক অগ্রগতি এবং সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

সভায় অন্যান্যের মধ্যে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, বিসিক পরিচালক (অর্থ)’র প্রতিনিধি মো. সাখাওয়াত হোসেন, বিসিক প্রধান কার্যালয়ের প্রতিনিধি রিদওয়ান রশিদ, জেলা বিসিকের উপ-ব্যবস্থাপক তোয়ারিকুন্নাহার, শিল্পনগরী কর্মকর্তা মো. আতাউর রহমান ফকিরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ ৫০ জন খেলাপী ঋণ গ্রহীতা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সভায় জানানো হয়, জেলা বিসিকের প্রণোদনা, বিনীত ও মৌচাষ প্রকল্পের আওতায় মোট ৪ কোটি ২ লাখ ৫৪ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৫৭ লাখ ১২ হাজার টাকা খেলাপী রয়েছে। গত এক সপ্তাহে খেলাপী ঋণের ৭ লাখ ১৮ হাজার টাকা আদায় করা হয়েছে। এছাড়া আগামী ৩ মাসের মধ্যে খেলাপি ঋণ গ্রহীতাদের বাকী খেলাপি ঋণের টাকা পরিশোধ করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়। এতে গাফিলতি করলে সার্টিফিকেট মামলার বিষয়েও হুঁশিয়ারি দেওয়া হয়।

Need Ads
error: কপি হবে না!