ads

রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পীরের পরিত্যক্ত দরবার থেকে নারীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ

শেরপুরে পীরের পরিত্যক্ত দরবার থেকে রিনি বেগম (৩২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের পরিত্যক্ত দরবারের মূল গেইট সংলগ্ন ভবনের তৃতীয় তলা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারীর শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী চরজঙ্গলদী এলাকায়। তার বাবার বাড়ি জামালপুর সদর উপজেলার বাউরামারী।

Shamol Bangla Ads

জানা যায়, প্রায় ৯ মাস আগে ওই দরবারে স্থানীয় মুসল্লীদের হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় এক ব্যক্তি নিহতসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আর ওইসব ঘটনায় থানায় ৪/৫টি মামলা রুজু হয়। এরপর থেকেই ওই দরবারটি জনমানবশূন্য পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। পরবর্তীতে উচ্চ পর্যায়ের মধ্যস্থতায় আপোষমূলে মোকদ্দমাগুলো প্রায় দুমাস আগে নিস্পত্তি হলেও দরবারে ফিরে আসেননি পীর ও তার অনুসারীরা।

ওই অবস্থায় রবিবার দুপুরে পীরের পরিত্যক্ত দরবারের মূল গেইট সংলগ্ন বহুতল ভবন থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন ভবনটির তিনতলায় বোরকা পরিহিত অবস্থায় এক নারীর লাশ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে সদর থানা পুলিশ। পুলিশের ধারণা, লাশটি অন্তত দুদিন ওই তিনতলায় পড়ে ছিল। যে কারণে লাশে পচন ধরেছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওই নারীর স্বজনদের খবর দেওয়া হয়েছে। এছাড়া নানাভাবে ওই নারীর বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!