ads

বুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-হালুয়াঘাট সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল, মদ ও গরু জব্দ করা হয়েছে। ৩ সেপ্টেম্বর বুধবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র বিশেষ পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

Shamol Bangla Ads

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম বিওপি এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। ওইসময় ৩৫ হাজার ৪শ পিস ভারতীয় জিলেট ব্লেড, ৯শ পিস বিভিন্ন প্রকার চশমা, ২৩ বোতল ভারতীয় মদ এবং ৫টি ভারতীয় গরু জব্দ করা হয়। এসব চোরাচালানী মালামালের মূল্য প্রায় ১৬ লাখ ৮১ হাজার ৫শ টাকা।

তবে অভিযান পরিচালনাকালে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসান জানান, সীমান্তে মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান দমন এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!