ads

বুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর সদর থানা বিএনপি’র উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে শহরের মাধবপুরস্থ সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. হযরত আলীর বাসভবন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. হযরত আলীর সভাপতিত্বে র‌্যালিউত্তর এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম।

সদর থানা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ। প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

Shamol Bangla Ads

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম ভিপি, শহর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, সদস্য সচিব মো. জাফর আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ।

ওইসময় বক্তারা বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামীলীগ সরকার মামলা-হামলা করে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু বিএনপি জনগণের দল। তাই আজ আবার বিএনপি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আগামী দিনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। ওইসময় সদর উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!