ads

বুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুরুষদের প্রতি তামান্নার অনুরোধ

খবর টি পড়েছেন : ৪৮২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সম্প্রতি বিজয় বর্মার সঙ্গে সম্পর্ক ভেঙেছে ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার। এরপর থেকেই নানা সময়ে পুরুষদের নিয়ে মন্তব্য করছেন দক্ষিণী এই অভিনেত্রী। কদিন আগে তামান্না জানিয়েছিলেন, তার জীবনে আসা সব পুরুষই অসাধারণ। এবার করলেন একটি অনুরোধ।

Shamol Bangla Ads

অ্যামাজন প্রাইম ভিডিওর ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ সিরিজে শিখা নামের এক চরিত্রে অভিনয় করবেন তামান্না। গত শুক্রবার মুম্বাইয়ের সিরিজের ট্রেলার উন্মোচন করা হয়।

সেখানে তামান্না বলেন, ‘এই চরিত্র আমাকে অন্য রকমভাবে মেলে ধরার সুযোগ দিয়েছে। সব সময় বলা হয়, এক পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান থাকে। আমি মনে করি, নারীর সফলতার পেছনেও পুরুষের সমর্থন সমানভাবে জরুরি। আমার বাবা আমার জীবনে বিশাল এক সাপোর্ট সিস্টেম। আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, তার পেছনে বাবা আর ভাইয়ের অবদান অনেক। তাদের মতো সুন্দর মননের পুরুষ আমার জীবনে আছেন বলেই আমি এগোতে পেরেছি।’

Shamol Bangla Ads

এরপর দক্ষিণী অভিনেত্রী বলেন, ‘আমি সব পুরুষকে বলতে চাই, তারা যেন তাদের ঘরের মেয়েদের পাশে দাঁড়ান, তাদের স্বপ্ন পূরণের সাহস জোগান।’

সম্প্রতি টানা দু’বছর বিজয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন এই নায়িকা। ‘লাস্ট স্টোরিজ ২’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেম শুরু হয়েছিল তাদের। সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক ছিল না তাদের। বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত রেখে পৌঁছে যেতেন তারা।

টানা দু’বছর প্রেমে থাকার পরে সেই সম্পর্ক ভেঙে যায়। শোনা যায়, তামান্না বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু রাজি হননি অভিনেতা। যদিও এই বিষয়ে তামান্না নিজে কোনও কথা বলেননি এখনও।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘ফোর্স ৩’ দিয়ে ফিরছেন জন আব্রাহাম পরবর্তী সংবাদ উত্থান-পতন প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে : শাকিব…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads