ads

মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে বেলজিয়াম

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ

চলতি মাসের শেষে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে বেলজিয়াম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট এ ঘোষণা দিয়েছেন। ২ সেপ্টেম্বর মঙ্গলবার তিনি এক্স পোস্টে বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে বেলজিয়াম। এছাড়া ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। প্রিভোট দেশটির উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Shamol Bangla Ads

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের বিরুদ্ধে কঠোরভাবে ১২টি নিষেধাজ্ঞা আরোপ করা হবে। যার মধ্যে রয়েছে দখলকৃত বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতি পুনর্বিবেচনা করা। তিনি আরও বলেন, ফিলিস্তিনে মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে গাজার অবস্থা খুবই ভয়াবহ।

এদিকে জুলাইয়ের শেষে ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছিলেন, তার দেশ আগামী ৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। পাশাপাশি আরও একাধিক দেশ এ সময়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে। আবার কেউ কেউ স্বীকৃতির ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে।

Shamol Bangla Ads

চলতি বছরের এপ্রিলে ১৪৭টি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে, যা জাতিসংঘ সদস্যের সদস্যভুক্ত দেশগুলোর প্রায় ৭৫ শতাংশের প্রতিনিধিত্ব করে।

বেলজিয়াম জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৫৬ জন। এর আগে জুলাইয়ে দেশটির প্রসিকিউটররা ইসরায়েলি দুজন সেনার বিরুদ্ধে গাজায় নৃশংসতার অভিযোগে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ জানায়।

সূত্র: আলজাজিরা

Need Ads
error: কপি হবে না!