ads

শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ২৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ‘ঘরজামাই’ বলে উপহাস করায় স্কুলছাত্রী মায়মুনাকে হত্যা করেন ফুফা ছাইদুল : পুলিশ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
আগস্ট ৩০, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্কুলছাত্রী মায়মুনা আক্তারকে (১৩) হত্যার অভিযোগে তার ফুফা ছাইদুল ইসলামকে (৩৯) গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ‘ঘরজামাই’ বলে উপহাস করায় মায়মুনাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ কচুরিপানার নিচে লুকিয়ে রাখেন ছাইদুল। আদালতে ছাইদুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাতে ২৯ আগস্ট শুক্রবার বিকেলে ওই তথ্য জানায় পুলিশ।

Shamol Bangla Ads

মায়মুনা নালিতাবাড়ী সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রামের মফিজুল ইসলামের মেয়ে। সে কালাপাগলা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় নালিতাবাড়ী সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রামের একটি ডোবার কচুরিপানার ভেতর থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার দুপুরে সহপাঠীদের সঙ্গে পুতুল খেলার সময় ফুল আনতে বাড়ির পাশের জঙ্গলে গিয়ে নিখোঁজ হয়েছিল সে। ওই ঘটনায় মায়মুনার বাবা বাদী হয়ে মামলা করেছেন।

পরে ঘটনার তদন্তে নেমে পুলিশ ঢাকার খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকা থেকে ছাইদুলকে গ্রেফতার করে। ছাইদুল ময়মনসিংহে হালুয়াঘাট উপজেলার ধুরাইল এলাকার রইছ উদ্দিনের ছেলে। আজ দুপুরে আদালতে হাজির করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘরজামাই বলে উপহাস করায় আসামি ক্ষোভে ভিকটিমকে শ্বাসরোধে হত্যা করে লাশ কচুরিপানার নিচে লুকিয়ে রাখেন।

Need Ads