ads

বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নিখোঁজের ৪ দিন পর ধানখেত থেকে কৃষকের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ৯৮১
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ৪ দিন পর ধানখেত থেকে আব্দুল খালেক (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২০ আগস্ট বুধবার দুপুরে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের ইন্দিলপুর নতুন মসজিদ এলাকার একটি ধানখেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল খালেক একই গ্রামের মৃত জমর উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

এর আগে ১৭ আগস্ট থেকে কৃষক আব্দুল খালেক নিখোঁজ ছিলেন। ওই ঘটনায় গত ১৮ আগস্ট নিহতের বড় ছেলে রহমত উল্লাহ বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট শনিবার বিকালে বাড়ি থেকে নামাজ পড়তে বের হয় কৃষক আব্দুল খালেক। কিন্তু রাতে বাড়ি না ফেরায় নিহতের ছেলে রবিবার শ্রীবরদী থানায় নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি করেন। এরপর পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হলেও কোন সন্ধান মেলেনি। ২০ আগস্ট বাড়ির পার্শ্ববর্তী একটি ধানখেত থেকে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে ধানখেতে অর্ধগলিত লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের লোকজন গিয়ে লাশটি খালেকের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার জাহিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শেরপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। একইসাথে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উপজেলা প্রধান সমন্বয়কারীকে অযোগ্য দাবি করে নকলায় এনসিপির… পরবর্তী সংবাদ সন্যাসীভিটা আমার সন্যাসীভিটা: নূরুল ইসলাম মনি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads