ads

বুধবার , ১৩ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আগস্ট ১৩, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

শেরপুরে জেলা প্রশাসনের ৯ম গ্রেড ও তদূর্ধ্ব এবং জেলা-উপজেলা প্রশাসনের (১০-১৬) গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট বুধবার জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টার কাম সম্মেলন কক্ষে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি বলেন, প্রশিক্ষণটি অংশগ্রহণকারীদের প্রশাসনিক দক্ষতা, দায়িত্বশীলতা ও সেবা প্রদানের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সকলের সক্রিয় উপস্থিতি ও সহযোগিতার জন্য অংশগ্রহণকারীকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

প্রশিক্ষণে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ প্রমুখ।

Shamol Bangla Ads

এ প্রশিক্ষণে কর্মকর্তা-কর্মচারীদের সিটিজেন চার্টারের ধারণা, উদ্দেশ্য ও গুরুত্ব, দাপ্তরিক কাজে ভদ্রতা, শিষ্টাচার, নৈতিকতা ও সেবাধর্মীতা, ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্তের প্রক্রিয়া, আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব ও ভূমিকা, অডিট আপত্তির সাধারণ কারণসমূহের বিষয়ে আলোচনা করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!