ads

বুধবার , ১৩ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
আগস্ট ১৩, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ভিমরুলের কামড়ে রায়হান মিয়া নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ১২ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার মমিনাকান্দা ভাইট্টাবাড়ী এলাকায় ওই ঘটনা ঘটে। মৃত রায়হান ওই এলাকার খোরশেদ আলীর পুত্র।

Shamol Bangla Ads

জানা যায়, মঙ্গলবার ভোরে শিশু রায়হান ঘুম থেকে উঠে অন্য শিশুদের সাথে বাড়ির পাশেই খেলাধুলা করছিল। ওইসময় হঠাৎ তাকে ভিমরুল কামড় দেয়। পরে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিলে পরিবারের লোকজন তাকে নিয়ে বাড়ি চলে যান।

পরে শিশু রায়হানের শারীরিক অবস্থা অবনতি হলে তাকে আবারও নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের সদস্যরা। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করলে পথিমধ্যে মারা যায় সে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!