ads

মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

স্টাফ রিপোর্টার
আগস্ট ১২, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১২ আগস্ট মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার ভাতশালাস্থ যুব ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চালিকাশক্তি হবে যুব সমাজ। সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার যুবক-যুবতীদের উদ্যোক্তা ও আত্মনির্ভরশীল করে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বমেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন ও জেলা জামায়াতের শুরা সদস্য জাকারিয়া মো. আব্দুল বাতেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপটি কো-অর্ডিনেটর অরুনাভ দেবনাথ।

Shamol Bangla Ads

আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ৬ জন যুবক-যুবতীর মাঝে সনদপত্র বিতরণ ও ৬ জনের মাঝে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে যুব উন্নয়নের নিজস্ব তহবিল থেকে স্বল্প সুদে ৬ লক্ষ ৩০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়। এছাড়া ৩৬ জুলাই উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, পোনামাছ অবমুক্তকরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, এবং রক্তদান কর্মসূচি পালন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!