ads

মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

খবর টি পড়েছেন : ৬৬৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‌‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্যে শেরপুরের নকলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ১২ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ওইসবের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

Shamol Bangla Ads

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, সুশীল সমাজের প্রতিনিধি জাহিদুল ইসলাম, উপজেলা এনসিপি’র আহবায়ক হুমায়ুন কবির আজাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এসএম মাসুম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মামুন মিয়া, যুব সংগঠক খাদেমুল ইসলাম, সফল উদ্যোক্তা শফিউল্লাহ, সফল আত্মকর্মী যুবক কামরুজ্জামান, আফরিন আন্না প্রমুখ।

অনুষ্ঠানে ৫ জন প্রশিক্ষিত যুব ও যুব মহিলাকে মোট ৩ লাখ ৩০ হাজার টাকা ঋণের চেক এবং হাঁস-মুরগি পালনের উপর ৭ দিনের প্রশিক্ষণ নেওয়া ১৫ জনকে সনদপত্র দেওয়া হয়।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ প্রশাসনের কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, প্রায় দেড় শতাধিক প্রশিক্ষিত যুব ও যুব মহিলা এবং বিভিন্ন যুব সগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads