ads

সোমবার , ১১ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে বিএসএফ

খবর টি পড়েছেন : ৫৭৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকা দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর কাছে ১০ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ১০ আগস্ট রবিবার বিকেলে ময়মনসিংহের ৩৯ বিজিবির হাতিপাগার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফ ও ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার ঢালু বিএসএফ কোম্পানি কমান্ডার এসি শেখ বশির আহমেদের উপস্থিতিতে পতাকা বৈঠকে ওই ১০ বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে ১০ টার দিকে তাদেরকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেছে বিজিবি।

Shamol Bangla Ads

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ হতে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে তারা। পরে ভারতের তুরা জেলা পুলিশ তাদেরকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। এদিকে রবিবার বিকেলে ওইসব ১০ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও আইসিপি দিয়ে বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ। পরে রাত সাড়ে ১০ টার দিকে বিজিবি কর্তৃপক্ষ নালিতাবাড়ী থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।

হস্তান্তরকৃত ১০ বাংলাদেশি নাগরিকরা হলো রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মলমপাড়া গ্রামের শ্রী কিরন লাকড়া (২৮), অনিতা রানী (২৬), নন্দিনী লাকড়া (০২)। এছাড়া একই জেলার তানোর উপজেলার জোতগরীব গ্রামের শ্রী সুখদেব উরাও (৩৫), শ্রী গোলাপী উরাও (২৭), মায়া দেবী (১৬), ছায়াবতী (১৩), অর্নবতী (১০), বিষ্ণুপ্রিয়া (০৫) ও সাত মাস বয়সী সুদন্ত উরাও।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, রাতে বিজিবি ১০ বাংলাদেশি নাগরিককে থানায় হস্তান্তর করেছে। হস্তান্তরকৃতদের অভিভাবকদের ঠিকানায় যোগাযোগ করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্বত্বদখলীয় জমি বেদখলের চেষ্টা ও ঘর ভাংচুর,… পরবর্তী সংবাদ ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের মিলনমেলা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads