ads

মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৫৬৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট সোমবার দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), নালিতাবাড়ীর আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে দিনব্যাপি ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।

Shamol Bangla Ads

দুপ্রক নালিতাবাড়ীর সভাপতি হাকাম হীরার সভাপতিত্বে প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষ কর্মকর্তা জাহাঙ্গীর কবীর, দুদকের জামালপুর অঞ্চলের সহকারী উপপরিচালক জিহাদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, দুপ্রক নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মান্নান সোহেল, সদস্য অসীম দত্ত হাবলু,এডভোকেট শুধাংশু কালোয়ার, বিপ্লব দে কেটু, ক্লোডিয়া নকরেক কেয়া প্রমুখ৷

দিনব্যাপি ওই বিতর্ক প্রতিযোগিতার তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, উত্তর নাকশী উচ্চ বিদ্যালয় ও বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়সহ মোট ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে ফাইনালে কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উত্তর নাকশী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিএনপির বিজয় র‍্যালিতে মানুষের ঢল পরবর্তী সংবাদ শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads