ads

মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিএনপির বিজয় র‍্যালিতে মানুষের ঢল

স্টাফ রিপোর্টার
আগস্ট ৫, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে শেরপুরের ঝিনাইগাতীতে বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন ওই র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। র‍্যালিটি ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের ধানহাটি মোড় থেকে শুরু হয়ে উপজেলা স্টেডিয়াম হয়ে হাসপাতাল প্রদক্ষিণ শেষে পুনরায় ধানহাটি মোড়ে এসে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়।

Shamol Bangla Ads

পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। ওইসময় তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপরেও এখনও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি সব ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

তিনি এ উপজেলার শহিদ শারদুল আশীষ সৌরভ, শহীদ আশরাফুল ইসলাম ও শহিদ শাহাদাত হোসেনসহ জুলাই গণ-অভ্যুত্থানে দেশের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে খুনি হাসিনাসহ তার সঙ্গে সম্পৃক্ত সকল খুনিদের দ্রুত সময়ের মধ্যে শাস্তির দাবি জানান এ নেতা।

Shamol Bangla Ads

উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শাহজাহান আকন্দের সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নানের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান।
বিজয় র‍্যালি ও সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!