ads

শনিবার , ২ আগস্ট ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার
আগস্ট ২, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ

ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে শেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২ আগস্ট শনিবার দুপুরে শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ পীযুষ কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. মাঈনুদ্দিন।

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলার রেমিট্যান্স যোদ্ধাগণের পরিবারবর্গ , কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহের শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরে শেরপুর জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী তিনজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ প্রবাসীদের প্রতি সম্মান প্রদর্শনের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!